...|...|...

রাজনীতি

জুলাই যোদ্ধাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, রাত ৮:২৬
Shares
জুলাই যোদ্ধাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষা এবং আহত ও শহীদদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর আংশিক কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টামণ্ডলী ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক পদে হাসিবুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মুস্তাইন বিল্লাহ হাবিবী মনোনীত হয়েছেন।

আজ সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবগঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

নতুন গঠিত এই সংগঠনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচজন কেন্দ্রীয় নেতাকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টাদের মধ্যে রয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপি ও নুসরাত তাবাসসুম এমপি এবং কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আরমান হোসাইন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের অর্জনকে সমুন্নত রাখতে এবং আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের ন্যায়বিচার, মর্যাদা ও পুনর্বাসন নিশ্চিত করতেই এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হলো।