জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি এবং ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের সাথে যুক্ত ছিলাম। পাশাপাশি ইসলামী ছাত্র আন্দোলন ও তাবলিগেও যুক্ত ছিলেন বলে জানান তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, আমি কওমি মাদ্রাসায় পড়ছি। তারপর শিবিরও করেছি। ইসলামী ছাত্র আন্দোলন যেটা চরমোনাই হুজুরের, সেটাও করেছি। তাবলিগও করেছি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমি ছোট বেলায় কিশোরকণ্ঠ পড়তাম, ছাত্র সংবাদ পড়তাম, ইউথ ওয়েভটা পড়তাম। পার্সপেক্টিভটা খুব ভালো পত্রিকা।
এ সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, ‘নাসীর ভাই, ছোট বেলায় শিবির করছিলেন নাকি?’ জবাবে তিনি বলেন, দেখেন, আমি ছোট বেলায় কওমি মাদ্রাসায় পড়ছি। তারপর শিবিরও করেছি। ইসলামী ছাত্র আন্দোলন যেটা চরমোনাই হুজুরের, সেটাও করেছি। তাবলিগও করছি।
বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে তিনি বলেন, এখন আমি যেটা বুঝি, বাংলাদেশে সবাই কাজ করতেছে, সবাই কাজ করে যে যার মন জয় বেশি করতে পারবে, সেই তো ক্ষমতায় যাবে। কিন্তু ইসলামী ছাত্র, ইসলামী ছাত্রশিবির, তারপর হলো তাবলিগ— সবাই একটাই কাজ করছে, সেটা হলো আল্লাহর জন্য কাজ করতেছে।


