...|...|...

অন্যান্য

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে দুই দিনব্যাপী প্রদর্শনী শুরু ২৮ নভেম্বর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, রাত ১১:৩৭
Shares
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে দুই দিনব্যাপী প্রদর্শনী শুরু ২৮ নভেম্বর

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দুই দিনব্যাপী ‘উইটনেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।

আগামী ২৮ ও ২৯ নভেম্বর (শনিবার ও রোববার) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বুধবার (২৫ নভেম্বর) জাদুঘরের মুনসুন থিয়েটারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানিয়েছেন জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ।

তিনি জানান, প্রদর্শনীতে জাদুঘরের সংগ্রহে থাকা প্রায় ৫৯০ জন শহীদের ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী ও স্মৃতিচিহ্ন সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। এর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ ও স্মৃতিকে সংরক্ষণ এবং সাধারণ মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় তিনি বলেন, 'জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া অনেক শহীদদের স্মৃতিচিহ্নই আমরা জাদুঘরে স্থান দিতে পারিনি। অনেক শহীদ পরিবার আমাদের সাথে সে বিষয়ে আমাদের জানিয়েছেন। বিষয়টিকে মাথায় নিয়েই আমরা এ আয়োজন হাতে নিয়েছি। জুলাই শহীদদের যেসব স্মৃতিচিহ্ন জাদুঘরে স্থান পায়নি তা আমরা সংগ্রহ করেছি। জাদুঘরের দর্শনার্থীদের জন্য তা প্রদর্শন করা হবে। '

এসময় তিনি আরো বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা দেশের জনু নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন তাদের স্মৃতিকে যেন আমরা ভুলে না যাই, এ মহৎ উদেশ্যকে সামনে রেখেই আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।