...|...|...

জাতীয়

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, থাকবেন প্রধানমন্ত্রী

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, রাত ২:৩৩ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, রাত ২:৩৭
Shares
জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, থাকবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ শনিবার (৪ জুলাই) এক বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল শুক্রবার (৩ জুলাই) সকালে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানটির যৌথ আয়োজক হিসেবে রয়েছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’।

অন্যদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৯ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। গত বৃহস্পতিবার (২ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির রূপরেখা তুলে ধরা হয়।

আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভার মধ্য দিয়ে এই ৯ দিনের কর্মসূচি শুরু হবে এবং তা শেষ হবে আগামী ৩ আগস্ট। কর্মসূচির সমাপনী দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে এক ছাত্রসমাবেশের আয়োজন করা হবে। জানা গেছে, সমাপনী দিনের এই ছাত্রসমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।