...|...|...

সারাদেশ

জামালপুরে বাসে পেট্রলবোমা নিক্ষেপ

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৬
Shares
জামালপুরে বাসে পেট্রলবোমা নিক্ষেপ

ছবি: টাইমস টুডে

জামালপুরে রাজিব পরিবহনের বাস কাউন্টারে একটি দাঁড়ানো বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

রবিবার (২৯ নভেম্বর)  ভোরে শহরের ভোকেশনাল মোড়ের বাস কাউন্টারে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,  ভোর ৩টা ৪২ মিনিটের দিকে দুটি মোটরসাইকেল দ্রুত গতিতে আসে, সামনে মোটরসাইকেল থেকে একটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। পেছনের মোটরসাইকেল থেকে বাসের পেছন দিকে আরেকটি পেট্রলবোমা নিক্ষেপ করা হলে সেটিও মাটিতে পড়ে।

বাস কাউন্টারে কর্মরত শফিউল আলম বলেন,চারজন ব্যক্তি দুটি মোটরসাইকেলে আসে, বাসের সামনে এবং পেছন দিকে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশের আরও নজরদারি বাড়ানোর দাবি জানান তিনি।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, ঘটনাটি নিয়ে ইতোমধ্যে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।