...|...|...

সারাদেশ

জামালপুরে দুই আ.লীগ নেতা গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০৮
Shares
জামালপুরে দুই আ.লীগ নেতা গ্রেফতার

জামালপুরে দুই আ.লীগ নেতা গ্রেফতার। ছবি: পুলিশের সৌজন্যে

জামালপুরের দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাখাওয়াত হোসেন শাহিন (৫৫) ও শফিকুল ইসলাম (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ দুই আ.লীগ নেতাকে গ্রেফতার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

রবিবার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার সাখাওয়াত হোসেন শাহিন চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক। তিনি উত্তর মকিরচর গ্রামের আফছার আলীর ছেলে। অপরদিকে শফিকুল ইসলাম পাররামরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ডিগ্রীরচর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

​দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, নাশকতা অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।