...|...|...

বিশ্ব

জাপানে নারী হত্যার দায়ে মার্কিন সেনা গ্রেফতার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, দুপুর ১২:২৮
Shares
জাপানে নারী হত্যার দায়ে মার্কিন সেনা গ্রেফতার

ছবি: সংগৃহীত

জাপানের ওকিনাওয়া প্রিফেকচারে এক জাপানি নারীকে হত্যা এবং ছিনতাইয়ের অভিযোগে ২০ বছর বয়সী এক মার্কিন মেরিন সেনাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। 

রবিবার (৪ অক্টোবর) পুলিশ এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

পুলিশ জানায়, জাপানের সর্বদক্ষিণাঞ্চলীয় প্রিফেকচারের মেরিন কর্পস এয়ার স্টেশন ফুতেনমায় কর্মরত ডেভিন জ্যাকব ব্যালার্ড নামের ওই সেনার বিরুদ্ধে গত শনিবার রাজধানী নাহার একটি হোটেলে ৩৯ বছর বয়সী আনা ইয়াগি-কে হত্যার অভিযোগ আনা হয়েছে।

তবে পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ডেভিন জ্যাকব ব্যালার্ড তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স যোগাযোগ করলেও মার্কিন সামরিক বাহিনীর কোনো কর্মকর্তার তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।