...|...|...

জাতীয়

জানা গেল কবে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, বিকেল ৩:১৫ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৫৭
Shares
জানা গেল কবে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন। ফাইল ছবি

দেশের নতুন রাষ্ট্রপতি আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন। বুধবার (১৯ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এ তথ্য জানিয়েছেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিক, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে। ভোটের ফল ঘোষণার পরই শুক্রবারের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে নতুন রাষ্ট্রপতির মেয়াদ।