...|...|...

বিনোদন

জাতীয় পতাকার আদলে পোশাক পরে বিতর্কে উর্বশী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, বিকেল ৩:৪২ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫৯
Shares
জাতীয় পতাকার আদলে পোশাক পরে বিতর্কে উর্বশী

উর্বশী রাউতেলার। ছবি: সংগৃহীত

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী সাবেক সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী উর্বশী রাউতেলার। এবার মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মঞ্চে তার পোশাক ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা সমালোচনা।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন উর্বশী। সময় তাকে ভারতের জাতীয় পতাকার রং প্রতীকের আদলে তৈরি একটি বিশেষ পোশাকে দেখা যায়। পোশাকটিতে ছিল জাতীয় পতাকার গেরুয়া, সাদা সবুজ- এই তিন রং। মাঝখানে স্থান পেয়েছিল নীল রঙের অশোকচক্র, সাথে ছিল সোনালি ঝালরের নকশা।

অফ-শোল্ডার পোশাকের সাথে উর্বশী পরেছিলেন বড় হীরার কানের দুল, হাতে রুপালি চুড়ি এবং আঙুলে ভারী একটি আংটি। তার এই সাজের ছবি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় তুমুল বিতর্ক।

একাংশের দাবি, জাতীয় পতাকার আদলে পোশাক তৈরি করে তা পরা দেশের জাতীয় প্রতীকের প্রতি অসম্মানের শামিল। অন্যদিকে অনেকেই উর্বশীর প্রশংসা করেছেন।

তাদের মতে, আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব দেশের প্রতি ভালোবাসা প্রকাশের উদ্দেশ্যেই এমন পোশাক বেছে নিয়েছেন অভিনেত্রী। বিতর্কের মধ্যেই নিজের অবস্থান ব্যাখ্যা করেন উর্বশী। তিনি বলেন, আমি বলেছিলাম, আমিই ভারত। তাই আজ নিজেকে ভারতবর্ষ বলেই মনে হচ্ছে।

অভিনেত্রী আরও জানান, তার এই পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে।

উর্বশী রাউতেলার জন্য এবারের মিস ইউনিভার্স ইন্ডিয়া আয়োজনটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০১৫ সালে এই প্রতিযোগিতার মুকুট জিতেছিলেন তিনি। সে সময় তার মাথায় মুকুট পরিয়ে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।

এবারের আসরেও নির্বাচন কমিটির সদস্য ছিলেন সুস্মিতা। একই মঞ্চে দাঁড়িয়ে নিজের জীবনের সেই বিশেষ মুহূর্ত এবং সাবেক বিজয়ী হিসেবে সুস্মিতার সাথে জড়িয়ে থাকা স্মৃতিও বিশেষভাবে স্মরণ করেন উর্বশী।