...|...|...

জাতীয়

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৩৩ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৩৩
Shares
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ, ন্যায়সংগত অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত কারণে অস্তিত্ব সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরের কনফারেন্স রুম-৪-এ ‘হাই-লেভেল মিটিং টু অ্যাড্রেস দ্য এক্সিসটেনশিয়াল থ্রেটস পোজড বাই সি-লেভেল রাইজ’ শীর্ষক বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

বক্তব্যে প্রধানমন্ত্রী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় ও দ্বীপরাষ্ট্রসহ জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য তৈরি হওয়া বহুমাত্রিক ও অস্তিত্বগত হুমকির বিষয়টি তুলে ধরেন।

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি ন্যায়সংগত অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা বলেন প্রধানমন্ত্রী। 

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বৈঠকটির লক্ষ্য সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, বাস্তবভিত্তিক সমাধান এগিয়ে নেওয়া এবং বিশেষ করে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সক্ষমতা বাড়াতে সমন্বিত উদ্যোগকে এগিয়ে নেওয়া।