নিজের ৬২তম জন্মদিনের আনন্দ শিশু-কিশোরদের সাথে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীতে নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে উপস্থিত শিশু-কিশোরদের সাথে আন্তরিক সময় কাটান তিনি।
এ সময় তাদের সাথে কুশল বিনিময় ও আড্ডায় মেতে ওঠেন প্রধানমন্ত্রী। কে কোন খেলা পছন্দ করে সেটিও জানতে চান তিনি। পছন্দ অনুযায়ী, তাদের হাতে উপহার হিসেবে তুলে দেন ক্রীড়াসামগ্রী। এ সময় শিশুরাও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।


