...|...|...

চাকরি

জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, কর্মস্থল ঢাকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, সকাল ১০:১৮
Shares
জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, কর্মস্থল ঢাকা

ছবি: সংগৃহীত

ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি অ্যাসোসিয়েট ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।এরই মথ্যে ৭ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার
বিভাগ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরীক্ষা, আইসিসি
পদসংখ্যা: নির্ধারিত নয় 



শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, আইটি বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: আইটি এবং ব্যাংকিং আইটি সিস্টেমে কাজের দক্ষতা। 
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: কমপক্ষে ২০ বছর

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।