...|...|...

চাকরি

জনবল নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, কর্মস্থল ঢাকাসহ ৩ জেলায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, দুপুর ১:০৯
Shares
জনবল নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, কর্মস্থল ঢাকাসহ ৩ জেলায়

ছবি: সংগৃহীত

আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কস্ট অ্যাকাউন্টস বিভাগ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ৫ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
বিভাগ: কস্ট অ্যাকাউন্টস
লোকবল নিয়োগ: ১০ জন 

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: উৎপাদন ব্যয় সংক্রান্ত প্রতিবেদন, ভ্যারিয়েন্স (পার্থক্য) প্রতিবেদন এবং ব্যবস্থাপনা বিষয়ক প্রতিবেদন প্রস্তুত ও বিশ্লেষণে দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ২২ থেকে ৩২ বছর 

কর্মস্থল: ঢাকা, হবিগঞ্জ, রাজশাহী, রংপুর
বেতন: ২৫,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, অর্ধ-বার্ষিক বেতন পর্যালোচনা, অব্যবহৃত ছুটির বিপরীতে অর্থ, প্রাণ-আরএফএল পণ্যে ছাড়, প্রাণ-আরএফএল-এর আউটলেট বা শোরুমে বাকিতে পণ্য কেনার সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।