...|...|...

চাকরি

চাকরি দেবে উপায়, আবেদন চলবে ২৫ আগস্ট পর্যন্ত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, বিকেল ৪:৪৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:২৮
Shares
চাকরি দেবে উপায়, আবেদন চলবে ২৫ আগস্ট পর্যন্ত

ছবি : সংগৃহীত

উপায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের  ডিজিটাল আর্থিক পরিষেবা প্রতিষ্ঠানটি সহকারী ম্যানেজার/ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৭ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড)
পদের নাম : সহকারী ম্যানেজার/ ম্যানেজার
পদসংখ্যা : নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা : হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা : ট্যালেন্ট অ্যাকুইজিশন বা নিয়োগ প্রক্রিয়ায় দক্ষতা 
অভিজ্ঞতা : কমপক্ষে ৬ বছর 

চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা : উল্লেখ নেই 

কর্মস্থল : ঢাকা (গুলশান)
বেতন : আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময় : ২৫ আগস্ট ২০২৬