...|...|...

লাইফস্টাইল

চল্লিশ পেরোলেও থাকবে যৌবন, বাদ দিতে হবে যে ৫ অভ্যাস

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, রাত ২:০১ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৮
Shares
চল্লিশ পেরোলেও থাকবে যৌবন, বাদ দিতে হবে যে ৫ অভ্যাস

চল্লিশ পেরোলেও থাকবে যৌবন, বাদ দিতে হবে যে ৫ অভ্যাস। ছবি: সংগৃহীত

বয়স বাড়ার সাথে সাথে ত্বকে বয়সের ছাপ পড়া স্বাভাবিক। তবে অনেক সময় বয়সের আগেই ত্বক হারায় উজ্জ্বলতা, দেখা দেয় ক্লান্ত ভাব। বিশেষজ্ঞদের মতে, কিছু অনিয়ন্ত্রিত অভ্যাসের কারণে শরীর ও ত্বকে দ্রুত বার্ধক্যের প্রভাব পড়ে।

দূষণ, অনিয়মিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাবারের পাশাপাশি কিছু দৈনন্দিন অভ্যাস দীর্ঘদিনের তারুণ্য ধরে রাখার পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই ৪০-এর পরও সতেজ থাকতে হলে এড়িয়ে চলতে হবে কয়েকটি অভ্যাস।

১. অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খাওয়া

চিপস, বার্গার, অতিরিক্ত চিনি ও লবণযুক্ত খাবার শরীরের পাশাপাশি ত্বকেরও ক্ষতি করে। এসব খাবার ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা কমিয়ে দিতে পারে এবং বয়সের ছাপ বাড়াতে পারে।

২. পর্যাপ্ত পানি না খাওয়া

শরীরে পানির ঘাটতি হলে ত্বক শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে। নিয়মিত পর্যাপ্ত পানি পান করলে শরীরের স্বাভাবিক ভারসাম্য বজায় থাকে এবং ত্বকও সতেজ থাকে।

৩. শরীরচর্চা এড়িয়ে চলা

নিয়মিত ব্যায়াম না করলে শরীরে নানা সমস্যা তৈরি হতে পারে। হালকা ব্যায়াম ও মানসিক প্রশান্তির চর্চা শরীরকে সক্রিয় রাখতে সহায়তা করে।

৪. ত্বকের যত্নে অবহেলা করা

ঘুম থেকে উঠে মুখ পরিষ্কার না করলে ত্বকে জমে থাকা ময়লা ও জীবাণু সমস্যা তৈরি করতে পারে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

৫. ধূমপান, মদ্যপান ও অতিরিক্ত দুশ্চিন্তা

ধূমপান ও মদ্যপান ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট করতে পারে। পাশাপাশি অতিরিক্ত মানসিক চাপও শরীর ও ত্বকের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যকর জীবনযাপন, সঠিক খাবার, পর্যাপ্ত ঘুম ও নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তুললে বয়স বাড়লেও দীর্ঘদিন সতেজ থাকা সম্ভব।