...|...|...

লাইফস্টাইল

নারীদের যে ৫ রোগ সহজে ধরা পড়ে না, অবহেলায় বাড়তে পারে বিপদ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪৫
Shares
নারীদের যে ৫ রোগ সহজে ধরা পড়ে না, অবহেলায় বাড়তে পারে বিপদ

ছবি: সংগৃহীত

কখনো অতিরিক্ত ক্লান্তি, কখনো অনিয়মিত মাসিক, আবার কখনো পেটব্যথা কিংবা হঠাৎ ওজন বেড়ে যাওয়া। নারীদের শরীরে দেখা দেওয়া এমন সাধারণ সমস্যার আড়ালেও লুকিয়ে থাকতে পারে জটিল রোগ। অনেক সময় প্রাথমিক লক্ষণগুলো গুরুত্ব না দেওয়ায় রোগ শনাক্ত হতে দেরি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, এন্ডোমেট্রিওসিস ও পলিসিস্টিক ওভারি সিনড্রোমের মতো রোগ নারীদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

এন্ডোমেট্রিওসিস

জরায়ুর আস্তরণের মতো টিস্যু জরায়ুর বাইরে বৃদ্ধি পেলে এন্ডোমেট্রিওসিস হয়। তীব্র মাসিকের ব্যথা, কোষ্ঠকাঠিন্য ও প্রস্রাবের সমস্যা এর লক্ষণ হতে পারে। সময়মতো চিকিৎসা না হলে প্রজননক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। কিছু ক্ষেত্রে অন্ত্র ও মূত্রনালীতেও জটিলতা দেখা দেয়।

পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস)

অনিয়মিত মাসিক, মুখে অতিরিক্ত লোম, ব্রণ কিংবা ওজন বৃদ্ধিকে অনেকেই সাধারণ সমস্যা মনে করেন। অথচ এগুলো পিসিওএসের লক্ষণ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এ রোগে আক্রান্ত নারীদের টাইপ-২ ডায়াবেটিস ও বন্ধ্যাত্বের ঝুঁকি বেশি।

থাইরয়েড ও অটোইমিউন রোগ

অতিরিক্ত ক্লান্তি, অস্বাভাবিক ওজন পরিবর্তন, চুল পড়া ও অস্থিসন্ধিতে ব্যথা থাইরয়েড কিংবা অটোইমিউন রোগের লক্ষণ হতে পারে। এসব সমস্যা দীর্ঘদিন অবহেলা করলে শারীরিক জটিলতা বাড়তে পারে।

ডিম্বাশয়ের ক্যানসার

পেট ফাঁপা, অল্প খাবারেই পেট ভরে যাওয়া এবং তলপেটে অস্বস্তি ডিম্বাশয়ের ক্যানসারের সম্ভাব্য লক্ষণ। যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (CDC) মতে, এমন উপসর্গ দুই সপ্তাহের বেশি স্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

হৃদরোগ

নারীদের হার্ট অ্যাটাকের সময় বুকে ব্যথার পাশাপাশি শ্বাসকষ্ট, বমি বমি ভাব, পিঠ কিংবা চোয়ালে ব্যথা দেখা দিতে পারে। এসব লক্ষণ অবহেলা করা বিপজ্জনক।

অস্বাভাবিক উপসর্গ বারবার দেখা দিলে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে হঠাৎ বুকে অস্বস্তি বা শ্বাসকষ্ট হলে জরুরি চিকিৎসা প্রয়োজন।