...|...|...

খেলা

চমক রেখে বাংলাদেশ সফরের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ১০:৫৮
Shares
চমক রেখে বাংলাদেশ সফরের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ঘোষিত দলে জায়গা পাননি সাদা বলের অধিনায়ক শাই হোপ ও পেসার আলজারি জোসেফ। তবে প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান কেভিন উইকহ্যাম।

চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর ঢাকায়। এরপর ৫ নভেম্বর সিলেটে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। সফরের আগে দল থেকে হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে চোটের ঝুঁকি এড়াতে জোসেফকে টেস্ট দল থেকে সরিয়ে নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

দারুণ ছন্দে থাকা হোপকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের টিম ম্যানেজমেন্ট। আর জোসেফের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন অলরাউন্ডার কেমো পল। ফলে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে নতুন করে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন পল।

২৩ বছর বয়সী কেভিন উইকহ্যামের জন্য এই সিরিজ বিশেষ গুরুত্ব বহন করছে। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ সংস্করণে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল

রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।