...|...|...

সারাদেশ

গ্রামের বাড়ি ফেরার পথে প্রাণ গেলো বিএনপি নেতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২৬, সকাল ১০:২৫ | আপডেট: ৬ আগস্ট ২০২৬, রাত ১২:০৪
Shares
গ্রামের বাড়ি ফেরার পথে প্রাণ গেলো বিএনপি নেতার

নিহত বিএনপি নেতা সোহেল মাহমুদ। ছবি : সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় বাসের ধাক্কায় মো. সোহেল মাহমুদ নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের সুবর্ণচর-চেয়ারম্যানঘাট সড়কের বয়ারচর মানিক কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল মাহমুদ (৪৫) চানন্দী ইউনিয়নের পশ্চিম শাখা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা সিরাজ উদ্দিনের ছেলে এবং তিন সন্তানের বাবা।

চানন্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন শুভ জানান, মেঘনা নদীর ভাঙনের কারণে সোহেল মাহমুদের পরিবার বর্তমানে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ফরেস্ট সিরাজের বাড়িতে বসবাস করতেন। বুধবার সকালে তিনি মোটরসাইকেলে করে সুবর্ণচরের বাড়ি থেকে চানন্দী ইউনিয়নের নিজ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। 

যাত্রা পথে তার মোটরসাইকেলটি হরণী ইউনিয়নের বয়ারচর মানিক কাউন্টার এলাকায় পৌঁছলে একটি বাস ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় তিনি পেট, হাত ও পায়ে আঘাত পান। 

স্থানীয়রা জানায়, আঘাত গুরুতর ছিল না। তিনি নিজে নিজে উঠে দাঁড়ান। পরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুপুর সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়। 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ বা আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।