...|...|...

জাতীয়

গ্যাস সংকট সমাধানে ১৫০ নতুন কূপ খনন শুরু: মাহ্দী আমিন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৫৭
Shares
গ্যাস সংকট সমাধানে ১৫০ নতুন কূপ খনন শুরু: মাহ্দী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। ছবি: সংগৃহীত

দেশে গ্যাস সংকটের স্থায়ী সমাধানে দেশজুড়ে ১৫০টি নতুন কূপ খননের কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সরকারের সাত মাস পূর্তি উপলক্ষে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সরকারের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

তিনি বলেন, দেশের এলএনজি সক্ষমতা বাড়াতে বিদ্যমান দু'টি এফএসআরইউ-কে পর্যায়ক্রমে পাঁচটিতে বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্ভব হলে ২০২৮ সালের আগেই তৃতীয় এফএসআরইউ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া জ্বালানি সংকট নিরসনে সরাসরি ক্রয় পদ্ধতিতে বৈশ্বিক প্রতিষ্ঠানের মাধ্যমে ১৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন করা হয়েছে। দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা ও সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে এক বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়ন প্রাপ্তি এবং কার্যক্রম শুরু হয়েছে।