...|...|...

সারাদেশ

গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩৫
Shares
গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। রবিবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার(৬)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জগামী একটি মাছের পিকআপ (খুলনা মোট্রো- ন-১১-২৫৬৫) বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দিয়ে চলে যায়। এসময় ভ্যানে থাকা বাবা-মেয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।