...|...|...

আইন ও আদালত

গুলশানে গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু, ৯ লাখ টাকায় আপস

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৫৭ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৫
Shares
গুলশানে গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু, ৯ লাখ টাকায় আপস

ছবি: সংগৃহীত

রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মীমকে (২৪) গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায়চালকের আসনে থাকাকিশোর আজান আলী শরীফের (১৭) পরিবারের সাথে লাখ টাকায় আপস হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালতে আসামিদের হাজির করা হয়।

আজান আলী শরীফ আসামি পক্ষের আইনজীবী আলমগীর হোসেন আপসের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুইপক্ষের মধ্যে লাখ টাকায় আপস হয়ে গেছে। ইতোমধ্যে টাকা দেওয়া হয়ে গেছে। আসামিরা জামিন বা খালাস পেলে কোনো আপত্তি নেই বাদীর।

একটি জীবনের মূল্য লাখ টাকা হতে পারে? এমন প্রশ্নের উত্তরে আইনজীবী বলেন, নিহত পথচারী প্রতিবন্ধী ছিলেন। বাদীরা মনে করেছেন আপস করবেন। তারা আপসে খুশি।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট মামলার শুনানি পরবর্তীতে ঢাকার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- হবে।