সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীর সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুদ্দোহা সরকার এ আবেদন করেন। এ তদন্ত কর্মকর্তাই বিষয়টি নিশ্চিত করেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের লাশ উদ্ধার করা হয়। তার বাবা মধ্যরাতে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ কর্মকর্তার তথ্য অনুযায়ী, মামলায় গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়ন নিয়ে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত জুলাইয়ে তার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দল তাকে বহিষ্কার করে।


