গাইবান্ধায় পুলিশ সুপারের বাসভবনের গার্ডের ওয়াশরুম থেকে গলায় গামছা পেছানো অবস্থায় হাবিবুর রহমান নামে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা পুলিশ সুপার মো জসিম উদ্দিন।
নিহত হাবিবুর রহমানের বাড়ি নীলফামারী সদর উপজেলার সরদারপাড়ায়। তিনি ওই এলাকার মন্টু মিয়ার ছেলে।
জেলা পুলিশের সুত্রে জানা যায়, গাইবান্ধা পুলিশ সুপারের বাংলোতে আজ বিকাল ৪ টার দিকে ব্যারাকের ওয়াশরুমের দরজা দীর্ঘ সময় বন্ধ পান অন্য সদস্যরা।
পরে সন্দেহ হলে ব্যারাকের গার্ড কমান্ডার সোহেল মিয়া তাকে কয়েকবার ডাকেন। এতে সাড়া না মেলায় কয়েকজনকে সাথে নিয়ে ওয়াশরুমের দরজায় ধাক্কা দিয়ে দরজা খুললে ভেতরে প্রবেশ করে হাবিবুরকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। হাবিবুর গলায় গামছা প্যাঁচিয়ে ভবনের রডের সাথে ঝুলছিল। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো জসিম উদ্দিন বলেন, স্ত্রীর সাথে ঝগড়া করছিল। ঝগড়ার একপর্যায়ে সে ওয়াশরুমে প্রবেশ করে এবং গলায় গামছায় দিয়ে আত্মহত্যা করে। বর্তমানে তার লাশ সুরতহাল এর জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়।


