...|...|...

সারাদেশ

গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:২৩
Shares
গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু। ছবি: টাইমস টুডে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে গোবিন্দগঞ্জ উপজেলা শাখাহার ইউনিয়নের দশলাল পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শাখার ইউনিয়নের দশনাল গ্রামের ফরহাদ মিয়ার মেয়ে মীম আকতার (৫), টাঙ্গাইল জেলার কবির হোসেনের মেয়ে আফরিন আকতার (৪)।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুর একটার দিকে বাড়ির উঠানে শিশু দুটি খেলা করছিল। হঠাৎ হাঁসের পিছনে ছুঁটতে গিয়ে পাশেই পুকুরের পড়ে যায়। পরে বাড়ির লোকজন শিশু দুটিকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। শিশু দুটি সম্পর্কে মামাতো ফুফাতো বোন। 

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি পরিষদের সদস্য লাইজু আহমেদ। তিনি বলেন, শিশু দুটির মৃত্যু খুবই মর্মান্তিক। শিশুদের বিষয়ে পরিবারের লোকজনের আরও সচেতন থাকা দরকার।