...|...|...

রাজনীতি

গণঅভ্যুত্থান স্মরণে ফ্যাসিবাদবিরোধী পদযাত্রার ঘোষণা ছাত্র জমিয়তের

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, দুপুর ১:২৩ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫৮
Shares
গণঅভ্যুত্থান স্মরণে ফ্যাসিবাদবিরোধী পদযাত্রার ঘোষণা ছাত্র জমিয়তের

ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থান-২৪ স্মরণে ফ্যাসিবাদবিরোধী পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। আগামী শুক্রবার ( আগস্ট) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

রবিবার (২ আগস্ট) সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণঅভ্যুত্থান-২৪-এর চেতনা সমুন্নত রাখা এবং ফ্যাসিবাদবিরোধী জনমতকে আরও সুসংহত করার লক্ষ্যে কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে সংগঠনের কেন্দ্রীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের শিক্ষার্থী সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির বলেন, ‘দেশের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অধিকার জনগণের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই কর্মসূচি। আমরা শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে কর্মসূচি সফল করতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী বলেন, ‘গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। সেই প্রত্যাশা থেকেই আমরা শান্তিপূর্ণ ফ্যাসিবাদবিরোধী পদযাত্রার আয়োজন করেছি।

ছাত্র জমিয়তের মিডিয়া সেল প্রচার বিভাগ আরও জানায়, কর্মসূচিটি শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এতে সর্বস্তরের শিক্ষার্থী সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।