খুলনা নগরীর বাগমারা সেতু এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুই তরুণীকে আটক করেছে খুলনা সদর থানা পুলিশ । শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় ।
পুলিশ জানায়, বাগমারা সেতুর ওপর সন্দেহভাজন দুই তরুণীকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৩ কেজি গাজাঁ উদ্ধার করা হয় । আটককৃতরা হলেন- সুমাইয়া আক্তার (২০) ও ময়না খাতুন (১৯)।
পুলিশ সূ্ত্রে জানা গেছে, সুমাইয়া আক্তারের বাড়ি হরিণটানা থানার আরাফাত আবাসিক এলাকায়। আর ময়না খাতুনের বাড়ি খুলনা সদর থানার ৫ নম্বর মাছঘাট বি-ব্লক এলাকায়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া গাজাঁ জব্দ করা হয়েছে । এ ঘটনায় আটক দুই তরুণীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

