...|...|...

খেলা

ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের ৭ গোল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, সকাল ৮:৩৬
Shares
ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের ৭ গোল

ছবি: সংগৃহীত

উয়েফা নেশনস লিগে রিজেকায় তাণ্ডব চালিয়েছে ইংল্যান্ড। ক্রোয়েশিয়ার ঘরের মাঠে তারা জিতেছে ৭-০ গোলে।

সাম্প্রতিক সময়ের সবচেয়ে দাপুটে পারফরম্যান্স দেখাল ইংল্যান্ড। তাদের আক্রমণভাগের শক্তি ফুটে উঠেছিল রিজেকায়। হ্যারি কেইন, জুড বেলিংহ্যাম, অ্যান্থনি গর্ডন ও বুকায়ো সাকা—সবাই গোলের দেখা পেয়েছেন।

কেইন ও সাকা দুজনেই দুটি করে গোল করেছেন এবং একটি অ্যাসিস্টও ছিল। বেলিংহ্যাম এক গোলের সাথে তিনটি বানিয়ে দিয়েছেন। গর্ডন করেছেন এক গোল এবং আরেকটিতে অবদান রেখেছেন অ্যাসিস্ট করে।

বদলি নেমে মর্গান রজার্স শেষ দিকে সপ্তম গোল যোগ করেন। তাতে থমাস টুখেলের দল পেয়েছে অবিস্মরণীয় এক জয়।

এই জয়ে ইংল্যান্ড এ-৩ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে গেছে। চেক রিপাবলিকের বিপক্ষে বুধবার তিন পয়েন্ট পেলে মার্চের কোয়ার্টার ফাইনালে এক পা দেবে থ্রি লায়নরা।