...|...|...

বিশ্ব

ক্যানসার ছড়িয়ে পড়ায় তীব্র ব্যথায় ভুগছেন বাইডেন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, রাত ২:২৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫৫
Shares
ক্যানসার ছড়িয়ে পড়ায় তীব্র ব্যথায় ভুগছেন বাইডেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে এবং এর কারণে তিনি তীব্র ব্যথায় ভুগছেন বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন।

শুক্রবার (৭ আগস্ট) রাতে প্রচারিত বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন হান্টার।

সাক্ষাৎকারে হান্টার বাইডেন জানান, তার বাবার ক্যানসার শুধু ছড়িয়ে পড়েনি, শরীরের বিভিন্ন অংশে মেটাস্টেসিসও ঘটেছে। এতে জো বাইডেন শারীরিকভাবে দুর্বল ও কষ্টের মধ্যে রয়েছেন।

বাবার এই কষ্ট দেখা পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে হান্টার বলেন, জো বাইডেন সাধারণত নিজের কষ্ট নিয়ে খুব বেশি অভিযোগ করেন না। ফলে অনেক সময় তার শারীরিক দুর্ভোগ পরিবারের সদস্যদের কাছে আরও বেশি উদ্বেগের হয়ে ওঠে।

গত বছরের মে মাসে হোয়াইট হাউস ছাড়ার চার মাসেরও কম সময় পর জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হওয়ার কথা প্রকাশ্যে আসে। বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় নানা সমালোচনার মুখে পড়লেও পরবর্তী সময়েও তিনি জনসমক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দিয়ে আসছেন।

হান্টার বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি তার বাবার গভীর বিশ্বাসের কারণেই তিনি এখনও সক্রিয় রয়েছেন এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে যাচ্ছেন।

এদিকে মধ্যবর্তী নির্বাচনের পরপরই ‘প্রমিস মি, আমেরিকা’ শিরোনামে একটি স্মৃতিকথা প্রকাশের পরিকল্পনা রয়েছে জো বাইডেনের।

সূত্র: দ্য গার্ডিয়ান