...|...|...

জাতীয়

কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের ফরম উত্তোলনের সময়সূচি ঘোষণা

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, রাত ৮:২৩
Shares
কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের ফরম উত্তোলনের সময়সূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশীদের জন্য মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদানের সময়সূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

এ ছাড়া আগামী বুধবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই স্থানে মনোনয়ন ফরম জমা নেয়া হবে।