...|...|...

রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিরোধের ডাক, ঢাকায় এনসিপির মোটরসাইকেল র‍্যালি

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩৫ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, বিকেল ৩:২৬
Shares
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিরোধের ডাক, ঢাকায় এনসিপির মোটরসাইকেল র‍্যালি

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধের আহ্বান জানিয়ে রাজধানীতে মোটরসাইকেল র‍্যালি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত র‍্যালিতে শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’সহ বিভিন্ন স্লোগান দেন।

এনসিপির এ কর্মসূচিতে অংশ নেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হওয়া র‍্যালিটি আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-১০ হয়ে মিরপুর-১৪ নম্বরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।