শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৫টি ক্যাটাগরির বিভিন্ন পদে মোট ২৬ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩১ আগস্ট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ
মোট পদসংখ্যা: ২৬টি
পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরে নির্ধারিত গতি থাকতে হবে।
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরে নির্ধারিত গতি থাকতে হবে।
পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৬টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ে নির্ধারিত গতি থাকতে হবে।
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৩টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
চাকরির ধরন: সরকারি, অস্থায়ী
প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর। নির্দিষ্ট দুটি পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।
আবেদন ফি: ১ থেকে ৪ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা। অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সব পদের জন্য ৫৬ টাকা।
আবেদন পদ্ধতি: নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন শুরু: ৩১ আগস্ট ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা

