...|...|...

চট্টগ্রাম

কক্সবাজারে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৪৫
Shares
কক্সবাজারে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

শেফা ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: টাইমস টুডে

কক্সবাজারের রামুতে ভুল চিকিৎসায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর ঘটনার পর শেফা ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান পরিচালনা করে ক্লিনিকটির কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে বৈধ কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানটিকে নগদ টাকা জরিমানা করা হয়।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরুপ মুহুরী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আহমেদ হাসনাইন জুহেবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লিনিকের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার আদেশ প্রদান করা হয়।

এদিকে ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রামু উপজেলা গেইটের সামনে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রসূতিকে নরমাল ডেলিভারির কথা বলে দীর্ঘ সময় ক্ষেপণ করা হয়। পরবর্তীতে সঠিক ও প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ায় মা ও নবজাতকের অকাল মৃত্যু ঘটে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।