...|...|...

সারাদেশ

ওমরাহ করতে গিয়ে না ফেরার দেশে বাংলাদেশি নারী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, সকাল ১০:৩১
Shares
ওমরাহ করতে গিয়ে না ফেরার দেশে বাংলাদেশি নারী

ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘার  জহুরা বেওয়া (৬৮) নামের এক নারী পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় ইন্তেকাল করেছেন।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে ওমরাহ সম্পন্ন করার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাজশাহী জেলার বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের পারশাওতা বিনোদপুর গ্রামের মুন্সি খলিল উদ্দিনের স্ত্রী এবং মনিগ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তহুরুল ইসলামের মাতা।

পারিবারিক সূত্র জানায়, গত ৭ অক্টোবর ছেলের সাথে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যান জহুরা বেওয়া। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। আগামী ২৩ অক্টোবর তাদের দেশে ফিরে আসার কথা ছিল।

এ বিষয়ে তার ছেলে অধ্যক্ষ তহুরুল ইসলাম জানান, ওমরাহ চলাকালীন বিকেলে তার মা মারা যান। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী মক্কাতেই তার দাফন সম্পন্ন করা হবে। মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।