...|...|...

চাকরি

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে আড়ং

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, সকাল ৮:৫৯
Shares
এসএসসি পাসেই চাকরি দিচ্ছে আড়ং

চাকরি দিচ্ছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটি তাদের কর্পোরেট সেলস বিভাগ ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৪ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত।

আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস হতে হবে। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-

প্রতিষ্ঠানের নাম: আড়ং

পদের নাম: ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট

বিভাগ: কর্পোরেট সেলস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা এইচএসসি পাস

অন্যান্য যোগ্যতা: কর্পোরেট ডেলিভারি ট্র্যাকারটি রক্ষণাবেক্ষণ ও নিয়মিত হালনাগাদ করা এবং সরবরাহে দক্ষতা।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: আউটলেটে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধাদি।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৪ অক্টোবর ২০২৬