...|...|...

শিক্ষা

এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের তারিখ ঘোষণা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:০৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৪২
Shares
এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের তারিখ ঘোষণা

২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে। নির্বাচনী পরীক্ষা ও ফল প্রকাশ শেষ হওয়ার পর ১৬ নভেম্বর থেকে শুরু হবে এসএসসি পরীক্ষার ফরম পূরণ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণের সময়সূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। একই সময়ের মধ্যে নির্বাচনী পরীক্ষার ফলাফলও প্রকাশ করতে হবে।

নির্বাচনী পরীক্ষা ও ফল প্রকাশের পর ১৬ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে।

এদিকে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা শেষ করার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ এবং ফল প্রকাশের সময়সীমা মেনে ফরম পূরণের প্রক্রিয়ায় যেতে হবে।