...|...|...

বিশ্ব

এবার প্রায় ৫ হাজার সেনা নিয়ে থাইল্যান্ডে নোঙর করল মার্কিন রণতরী ‘জর্জ বুশ’

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪৮
Shares
এবার প্রায় ৫ হাজার সেনা নিয়ে থাইল্যান্ডে নোঙর করল মার্কিন রণতরী ‘জর্জ বুশ’

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানে দীর্ঘ মাস ধরে সহায়তার পর বিশ্রাম ও বিনোদনের উদ্দেশ্যে প্রায় ৪,৮০০ জন নাবিক ও কর্মী নিয়ে থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটের উপকূলে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস জর্জ ডব্লিউ এইচ বুশ’। 

রবিবার (৪ অক্টোবর) এই রণতরীটি সেখানে পৌঁছায়।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নিমিৎজ-শ্রেণির এই বিমানবাহী রণতরীটি ইরানের সাথে চলা সংঘটনের সময় আরব সাগরে অপারেশন পরিচালনা করছিল।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রণতরীটি উপকূলে নোঙর করে থাকবে এবং এর ক্রু ও কর্মীরা ফুকেট ডিপ সি পোর্ট দিয়ে ৪ থেকে ৯ অক্টোবরের মধ্যে মূল ভূখণ্ডে এসে এই জনপ্রিয় দক্ষিণাঞ্চলীয় দ্বীপটিতে সময় কাটাবেন।

এর আগে, গত মাসে থাইল্যান্ডের পূর্ব প্রান্তের ল্যাম চাবাং বন্দরে প্রায় ৫,০০০ নাবিক ও মেরিন সেনাসহ পাঁচ দিনের একটি পোর্ট কল বা শুভেচ্ছা সফর সম্পন্ন করেছিল আরেকটি মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’।

সে সময় স্থানীয় এক মেয়র বলেছিলেন যে, ‘লিংকন’ রণতরীর প্রতিটি মার্কিন সেনা এই সফরের সময় প্রতিদিন প্রায় ৩,০০০ বাথ (৮৯ মার্কিন ডলার) পর্যন্ত ব্যয় করতে পারেন।

উল্লেখ্য, মূল ভূখণ্ড দক্ষিণ-পূর্ব এশিয়ায় থাইল্যান্ডই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র চুক্তিভিত্তিক অংশীদার বা মিত্র দেশ।