...|...|...

আইন ও আদালত

আপিল বিভাগে বাগবিতণ্ডা

এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পুরো আপিল বিভাগ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৫৩ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৩৭
Shares
এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পুরো আপিল বিভাগ

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। ছবি: সংগৃহীত

তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে এজলাস ত্যাগ করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

মঙ্গলবার ( সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ঘটনা ঘটে।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে যাত্রাবাড়ী এলাকার নিকাহ রেজিস্ট্রার নিয়োগসংক্রান্ত একটি রিট মামলার শুনানি চলছিল। শুনানির একপর্যায়ে রিটকারী নুর আলম ও আইনজীবী সুফিয়া আহমেদের বিরুদ্ধে তথ্য গোপন ও প্রতারণার অভিযোগ ওঠে। পরে তাদের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় একজন জুনিয়র আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা না করার জন্য প্রধান বিচারপতির কাছে অনুরোধ করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এ সময় প্রধান বিচারপতির উদ্দেশে তিনি বলেন, ‘আপনি প্রধান বিচারপতি হওয়ার পর মামলার শুনানি কমে গেছে। আইনজীবীদের কাজ ও আয় কমে গেছে। মামলার জট কমছে না।’

তার এ বক্তব্যের পর প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এজলাস ছেড়ে উঠে যান। এরপর আপিল বিভাগের অন্য বিচারপতিরাও এজলাস ত্যাগ করেন। পরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন।

রিট মামলাটিতে তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা করা এবং একজন জুনিয়র আইনজীবীর জরিমানা মওকুফের অনুরোধ ঘিরেই এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।