...|...|...

আইন ও আদালত

এক মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, সকাল ৮:২৯ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬, বিকেল ৫:০১
Shares
এক মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। ছবি: সংগৃহীত

১১২ কোটি টাকার চেক ডিজঅনারের এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এক হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।