...|...|...

জাতীয়

ঊর্ধ্বতন ২ পুলিশ কর্মকর্তাকে গোপালগঞ্জসহ দুই জেলায় বদলি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, রাত ১১:৩৬
Shares
ঊর্ধ্বতন ২ পুলিশ কর্মকর্তাকে গোপালগঞ্জসহ দুই জেলায় বদলি

ছবি: সংগৃহীত

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে একজনকে গোপালগঞ্জে এবং অপরজনকে চুয়াডাঙ্গায় বদলি করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টর্সের পার্সোনাল ম্যানেজম্যান্ট-১ শাখা থেকে রবিবার (২২ নভেম্বর) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে একটি প্রজ্ঞাপনে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমাকে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। পাশাপাশি আরেকটি প্রজ্ঞাপনে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ বিষয়ে আইজিপি আলী হোসেন ফকিরের সই করা প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখকৃত পদ ও স্থানে বদলি ও পদায়ন করা হলো। সেই সাথে তাদের আবশ্যিকভাবে সোমবারের (২৩ নভেম্বর) মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশনা দেওয়া হলো।