...|...|...

খেলা

উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলের লজ্জার হার বাংলাদেশের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:০০
Shares
উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলের লজ্জার হার বাংলাদেশের

ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের নারী ফুটবলে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমার্ধেই গোল হজম করা সাবিনা-মারিয়াদের দল দ্বিতীয়ার্ধে আরও গোল খেয়ে শেষ পর্যন্ত ১০- গোলের লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে। উত্তর কোরিয়ার দুর্দান্ত আক্রমণের সামনে পুরো ম্যাচেই একপ্রকার অসহায় ছিল বাংলাদেশ।

জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে এশিয়ান গেমসের নারী ফুটবলের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ উত্তর কোরিয়া। ম্যাচের শুরু থেকেই উত্তর কোরিয়া আক্রমণের ঝড় তোলে। বিপরীতে বাংলাদেশের রক্ষণভাগ সেই চাপ সামলাতে পারেনি।

ম্যাচের তৃতীয় মিনিটেই রি সং গোল করলেও ভিএআরের হস্তক্ষেপে সেটি বাতিল হয়। তবে মাত্র তিন মিনিট পরই গোলের দেখা পায় উত্তর কোরিয়া। ষষ্ঠ মিনিটে জন রং গোল করে দলকে এগিয়ে দেন। ১০ মিনিটে নিজের দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর ১২ মিনিটে হোয়াং ইউ গোল করলে ব্যবধান দাঁড়ায় -০।

১৮ মিনিটে চাই উনের গোলে উত্তর কোরিয়ার লিড আরও বাড়ে। ৩৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন - করেন চাই উন। প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশের রক্ষণে আরও বড় ধস নামে। ৪০ ৪৩ মিনিটে দুটি গোল করে কিম কিয়ং নিজের জোড়া গোল পূর্ণ করেন। ফলে বিরতিতে - গোলে পিছিয়ে থাকে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখে উত্তর কোরিয়া। বাংলাদেশের মেয়েরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও উত্তর কোরিয়ার আক্রমণের সামনে তা কাজে আসেনি। বিরতির পর আরও তিনবার বাংলাদেশের জালে বল পাঠিয়ে শেষ পর্যন্ত ১০- গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে উত্তর কোরিয়া।

ফলে এশিয়ান গেমসে বড় ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলকে। পুরো ম্যাচে উত্তর কোরিয়ার আক্রমণভাগের সামনে বাংলাদেশের রক্ষণভাগ কার্যত কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি।