...|...|...

বিশ্ব

ইয়েমেনে ২ লাখেরও বেশি মানুষ ঘরছাড়া: জাতিসংঘ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:০৯
Shares
ইয়েমেনে ২ লাখেরও বেশি মানুষ ঘরছাড়া: জাতিসংঘ

ছবি: সংগৃহীত

ইয়েমেনে চলমান সংঘাতে ঘরছাড়া মানুষের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়ে মোট ২ লাখ ১ হাজার ২১৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

আল জাজিরার বরাতে জাতিসংঘের এই সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে যেখানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল ৭৬ হাজার, সেখানে বর্তমানে তা বহুগুণ বেড়েছে।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধজনিত কারণে প্রতিনিয়ত বাস্তুচ্যুতির ঘটনা ও মানবিক সংকট তীব্রতর হলেও সেই অনুযায়ী পর্যাপ্ত তহবিল বা অনুদান পাওয়া যাচ্ছে না।

সংস্থাটির প্রধান এমি পোপ এ বিষয়ে উদ্বেক প্রকাশ করে বলেছেন, মানুষ তাদের প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু আশ্রয় নেওয়ার মতো নিরাপদ কোনো জায়গা খুঁজে পাচ্ছে না।

তিনি আরও বলেন,“আজ তাদের একটি ছাদ, খাবার এবং নিরাপত্তার প্রয়োজন। আমাদের দলগুলো মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে, কিন্তু সেই অনুপাতে তহবিল নেই। আমি দাতাগোষ্ঠীকে এখনই এগিয়ে আসার অনুরোধ করছি, কারণ সাহায্য পৌঁছাতে প্রতিদিনের এই বিলম্ব মানুষের জীবন কেড়ে নিচ্ছে।