যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে গত আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত ৩ লাখ ১৩ হাজারের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন। তাঁদের মধ্যে ৪০ শতাংশের বেশি মানুষ দেশটির তায়েজ প্রদেশে বাস্তুচ্যুত হয়েছেন।
সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্যমতে, ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশেষ করে তায়েজ প্রদেশে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।
এদিকে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) জানিয়েছে, জ্বালানি ও চিকিৎসাকর্মীর সংকটে তায়েজ শহরের ৮০ শতাংশের বেশি চিকিৎসাকেন্দ্র বন্ধ রয়েছে।
একদিকে বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি, অন্যদিকে চিকিৎসাসেবার সংকট ইয়েমেনের মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।


