...|...|...

বিশ্ব

ইসরায়েলি সেনাদের আত্মহত্যার সংখ্যা ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪৭
Shares
ইসরায়েলি সেনাদের আত্মহত্যার সংখ্যা ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ

ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীতে আত্মহত্যার ঘটনা বেড়েছে। ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশটির সামরিক বাহিনীতে সক্রিয় দায়িত্বে থাকা ২৩ সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে এক বছরে ইসরায়েলি সামরিক বাহিনীতে আত্মহত্যার এটাই সর্বোচ্চ সংখ্যা।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে নিয়মিত ও রিজার্ভ বাহিনীর হয়ে দায়িত্ব পালন করা আরও ১৭ সেনা সক্রিয় দায়িত্ব ছাড়ার পর চলতি বছর আত্মহত্যা করেছেন। এ ছাড়া ২০২৬ সালে দেশটির পাঁচ পুলিশ কর্মকর্তাও আত্মহত্যা করেছেন।

হারেৎজের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছর ইসরায়েলের কর্মরত ও সাবেক সেনাসদস্য এবং পুলিশ কর্মকর্তাদের মধ্যে মোট ৪৫ জন আত্মহত্যা করেছেন।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যার ঘটনা ক্রমাগত বাড়ছে।

যুদ্ধ শুরুর আগের এক দশকে ইসরায়েলি সামরিক বাহিনীতে বছরে গড়ে প্রায় ১২ জন আত্মহত্যা করতেন। সেই তুলনায় চলতি বছর সক্রিয় দায়িত্বে থাকা সেনাসদস্যদের আত্মহত্যার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।