...|...|...

বিশ্ব

ইরান সংকট সমাধানে রাশিয়ার হস্তক্ষেপ, স্বাগত জানালেন ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, সকাল ৮:৫৬
Shares
ইরান সংকট সমাধানে রাশিয়ার হস্তক্ষেপ, স্বাগত জানালেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইরানের সাথে চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টায় রাশিয়ার সম্পৃক্ততা ও ভূমিকাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাধুবাদ জানিয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন। 

শনিবার (১০ অক্টোবর) রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

উল্লেখ্য, গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়। এরপরই ট্রাম্প জানান যে, আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানি তেলের দাম কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে অবিলম্বে ডিজেল সরবরাহ করতে রাজি হয়েছে রাশিয়া।

এর একদিন আগেই রুশ প্রেসিডেন্ট পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপে বলেন যে, যুদ্ধ বন্ধে সহায়তা করার জন্য মস্কো সমম্ভব সবকিছু করতে প্রস্তুত রয়েছে।