...|...|...

বিশ্ব

‘যন্তর মন্তর ২.০’ শুরু হয়ে গেছে: সিজিপি নেতা অভিজিৎ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, সকাল ১০:২০
Shares
‘যন্তর মন্তর ২.০’ শুরু হয়ে গেছে: সিজিপি নেতা অভিজিৎ

ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে পূর্বঘোষিত বিক্ষোভে যোগ দিতে যাওয়ার প্রাক্কালে গ্রেফতার বা আটকের কোনো ভয় নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজিপি) নেতা অভিজিৎ দীপকে। 

শনিবার (১০ অক্টোবর) বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই চ্যালেঞ্জ ছুড়ে দেন।

মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিজিৎ বলেন, তারা যদি আমাকে আটক বা গ্রেফতার করতে চায়, করুক। আমি এর জন্য পুরোপুরি প্রস্তুত। আমাকে আটকে রাখলে বা গ্রেফতার করলে আমার কিচ্ছু যায়-আসে না।

এর আগে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি হুংকার দিয়ে লেখেন, যন্তর মন্তর ২.০ শুরু হয়ে গেছে। জ্ঞানেশ কুমার, ভোট কারসাজিতে সহায়তার দিন এবার শেষ।

এদিকে, এই তুমুল আলোচিত বিক্ষোভে সংহতি প্রকাশ করে অংশ নেওয়ার কথা রয়েছে ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির। এর আগে সামাজিক মাধ্যমে দেওয়া ঘোষণায় অভিজিৎসহ দলের অন্য নেতারা জানিয়েছিলেন যে, ১০ অক্টোবরের এই ‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচিতে ধ্রুব রাঠিও যোগ দেবেন। আন্দোলনমুখী এই তরুণদের সমর্থনে ধ্রুব রাঠি নিজেও মন্তব্য করেছেন, এটি আমাদের গণতন্ত্র রক্ষার লড়াই। ১০ তারিখে কেউ দিল্লি আসতে ভুলবেন না।

সরকারের বিরুদ্ধে জরুরি অবস্থা জারির

অভিযোগ অন্যদিকে, সিজিপির এই আন্দোলন মোকাবিলা করতে কেন্দ্রীয় সরকার রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা চরম পর্যায়ে নিয়ে গেছে। যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপসহ দিল্লিকে কার্যত একটি দুর্গে পরিণত করা হয়েছে।

সরকারের এই কঠোর অবস্থানের তীব্র সমালোচনা করে ককরোচ জনতা পার্টির নেতারা অভিযোগ করেছেন যে, বর্তমান প্রশাসন দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে প্রচণ্ড ভয় পাচ্ছে, আর সেই কারণেই রাজধানীতে একধরনের অঘোষিত ‘জরুরি অবস্থা’ জারি করা হয়েছে।

বেঙ্গালুরু থেকে মুম্বাই বিমানবন্দরে ফিরে সাংবাদিকদের উদ্দেশ্যে অভিজিৎ ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের তরুণদের যদি এতই ভয় পান, তবে পুরো দেশকেই চিরতরে বন্ধ করে দিন।