ইরানের সঙ্গে চলমান সংঘাত অবসানের প্রচেষ্টায় মধ্যস্থতাকারীদের সাথে মার্কিন কর্মকর্তারা আলোচনা করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই’ জয়ী হবে।
সংবাদমাধ্যম রয়টার্স জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, “আমরাই জিতব। আমার মতে, ফলাফল যেভাবেই হোক না কেন, জয় আমাদেরই হবে। পুরো বিষয়টি খুব দ্রুতই সম্পন্ন হবে।”
ট্রাম্প জানান, সংঘাত বন্ধের বিষয়ে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সক্রিয়ভাবে কাজ করছেন।
তিনি আরও বলেন, যুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে জ্বালানি তেলের দাম নাটকীয়ভাবে কমে যাবে।
তবে সংঘাতের অবসান বা যুদ্ধের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি মার্কিন প্রেসিডেন্ট।


