...|...|...

অন্যান্য

ইতিহাসের এইদিনে যা ঘটেছিল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, সকাল ৮:২৯
Shares
ইতিহাসের এইদিনে যা ঘটেছিল

ছবি: সংগৃহীত

আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৬৯ - দানিয়ুব সেনবাহিনীর সেনাপতি অ্যান্টনিয়াস প্রিমিয়াসের অধীনে বেদ্রিয়াকামের দ্বিতীয় যুদ্ধ, তিনি ভেস্পেসিয়ানের অনুগত হন। তার সেনাবাহিনী সম্রাট ভিটেলিয়াসের বাহিনীকে পরাজিত করে।

১১৪৭ - চার মাস অবরধের পর ক্রুসেডার সৈন্যদের নেতৃত্ব নেন আফনসো হেনরিকস্, লিসবন পুনরুদ্ধার করেন।

১২৬০ - ফ্রান্সের রাজা নবম লুইসের উপস্থিতিতে চারট্রেসের গির্জা উৎসর্গ করা হয়। যেটি বর্তমানে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত।

১২৬০ - মিশিরের মামলুক সুলতান সাইফ আদ্দিন কুতুযকে গোপনে খুন করা হয়।

১৩৬০ - দ্বিতীয় রয়ানক কলনির গভর্নর জন হোয়াইট তার সঙ্গীদের খুঁজে না পেয়ে ব্যর্থ হয়ে ইংল্যান্ডে ফিরে আসেন।

১৬০৫ - মুঘল সম্রাট জাহাঙ্গীর আগ্রার সিংহাসনে আরোহণ করেন।

১৬৪৮ - ত্রিশ বছর যুদ্ধের পর ওয়েস্ট ফেলিয়ার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৭৯৫ - পোল্যান্ড-লিথুনিয়ান কমনওয়েলথ অস্ট্রিয়া, প্রুশিয়া এবং রাশিয়া এই তিনটি ভাগে বিভক্ত হয়।

১৮১২ - নেপোলিয়নীয় যুদ্ধ: মস্কোর কাছে মালয়্যারোস্লাভেৎসের যুদ্ধ সংঘটিত হয়।

১৮৫১ - কলকাতা ও ডায়মন্ড হারবারের মধ্যে সংযোগের মাধ্যমে ভারতে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ লাইন চালু হয়।

১৮৫৭ - ইংল্যান্ডের শেফিল্ড শহরে পৃথিবীর সর্বপ্রথম ফুটবল ক্লাব, শেফিল্ড এফসি প্রতিষ্ঠিত হয়।

১৮৬১ - বিশ্বের প্রথম এ্যাসোসিয়েশন ফুটবল স্টেডিয়াম গুডিসন পার্ক উন্মুক্ত করা হয়।

১৯০১ - এ্যানি এডিসন টেইলর একটি পিপার ভিতরে করে সর্বপ্রথম নায়াগ্রা জলপ্রপাত পার হন।

১৯১১ - অভরিল রাইট্ তার আবিস্কৃত উডোজাহাজে করে নর্থ ক্যারোলিনার আকাশে নয় মিনিট পাঁচল্লিশ সেকেন্ড ভেসে বেড়ান।

১৯১২ - প্রথম বল্কান যুদ্ধ: সার্বিয়ানদের বিজয়ের মাধ্যমে কুমানোভের যুদ্ধের অবসান ঘটে।

১৯১৭ - প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্র-ইতালীয় কাপরেতোর সম্মুখ যুদ্ধ শুরু।

১৯২৬ - উত্তরমুখী অভিযানের সঙ্গে সহযোগিতা করার জন্যে সাংহাই এর শ্রমিকদের সশস্ত্র অভ্যুত্থানের আয়োজন করা হয়।

১৯৩১ - জর্জ ওয়াশিংটন ব্রিজ জনগণের যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয়।

১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লেয়ট গালফ যুদ্ধে জাপানের যুদ্ধবিমান যুইকাকু এবং মুসাশি নামের একটি যুদ্ধ্বজাহাজ ডুবে যায়।

১৯৪৫ - জাতিসংঘের যাত্রা শুরু।

১৯৪৬ - ভি-২ নম্বর ১৩ নামক নভোযান বহিঃমন্ডল থেকে পৃথিবীর ছবি তুলতে সমর্থ হয়।

১৯৪৭ - - প্রখ্যাত অ্যানিমেটর ওয়াল্ট ডিজনি হাউস আন-আমেরিকান অ্যাক্টিভিটিস কমিটির সামনে সাক্ষ্য দেন এবং ডিজনির সেইসব কর্মচারীদের নাম প্রকাশ করেন যাদের তিনি কমিউনিস্ট বলে মনে করতেন।

১৯৫৪ - ডুইট ডি আইজেনহাওয়ার আমেরিকার পক্ষে দক্ষিণ ভিয়েতনামের সমর্থন করেন।

১৯৫৭ - আমেরিকান বিমানবাহিনী সামরিক ব্যবহারে জন্য এক্স-২০ ডায়না-সয়ার কর্মসুচি চালু করে।

১৯৬০ - প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়।

১৯৬৪ - আফ্রিকার দেশ জাম্বিয়া ব্রিটিশ উপনিবেশের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।

১৯৬৪ - যুক্তরাজ্য থেকে উত্তর রোডেশিয়া স্বাধীনতা অর্জন করে।

১৯৭১ - ভারতের শরণার্থী সমস্যা ও বাংলাদেশ সংকটে ভারতের ভূমিকা ব্যাখ্যাকল্পে উনিশ দিনের জন্য পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইন্দিরা গান্ধী দিল্লি ত্যাগ করেন।

১৯৮০ - ইতালিতে দেশ কাঁপানো তেল পাচারের ঘটনা উদ্ঘাটন করা হয়। এই কেলাংকারির সঙ্গে বেশ কয়েক জন সরকারি কর্মকর্তা জড়িত ছিলেন। ৭০ জনের বেশি লোক গ্রেপ্তার হয়।

১৯৮৪ - ভারতে প্রথম কলকাতা মেট্রো চালু হয় [এসপ্লানেড থেকে ভবানীপুর (নেতাজী ভবন)]

১৯৯৫ - বিশ্বের ১৪০টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের উপস্থিতিতে জাতিসংঘের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান পালিত হয়।

১৯৯৬ - যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাংঘাতিক হাঙ্গামা ঘটে।

১৯৯৮ - ঢাকায় মিনি বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়।

২০০৩ - কনকর্ডের সর্বশেষ ফ্লাইট।

২০০৫ - ওইয়িলমা নামক হারিকেনটি ফ্লোরিডায় ভূমিধসের সৃষ্টি করে যার ফলে প্রায় ২০.৬ বিলিয়ন ডলারের ক্ষতি হয়।

২০০৮ - ব্লাডি ফ্রাইডে-তে বিশ্বের অনেক স্টক এক্সচেঞ্জ তাদের ইতিহাসে সবচেয়ে খারাপ পতনের সম্মুখীন হয়েছিল, বেশিরভাগ সূচকে প্রায় ১০ শতাংশ পতন ঘটে।

২০১৯ - আলোচিত ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা ঘটনার ২০০ দিনের মাথায় ৬১ কার্যদিবস শুনানির পর প্রধান আসামী অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাসহ ১৬ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত (৬ এপ্রিল, ২০১৯)।

জন্ম

১৬৩২ - ডাচ্ অণুজীব বিজ্ঞানী এ্যান্টন ভন লীউওনহাক।

১৬৭৫ - ইংরেজ সেনা এবং রাজনীতিবীদ রিচার্ড টেম্পল।

১৭১০ - ইংলিশ ক্যাথলিক প্রিস্ট এবং লেখক আলবার্ট বাটলার।

১৭৭৫ - বাহাদুর শাহ জাফর, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট।

১৮০৪ - জার্মান ফিজিস্ট ওয়েলহাম এডুয়ার্ড ওয়েবার।

১৮১১ – জার্মান সঙ্গীত পরিচালক ফার্ডিনান্ড হিটলার।

১৮৫৪ - জার্মান রসায়নবিদ হেন্ড্রিক উইলিয়াম।

১৮৮৭ - স্পেনের রানি ভিক্টরিয়া উইজেন অভ ব্যাটেনবার্গ।

১৮৯০ - শিশির কুমার মিত্র, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী।

১৮৯১ - ডমিনিকান রিপাবলিকের রাষ্ট্রপতি রাফায়েল মলিনা-ট্রুজিলো।

১৮৯৪ - বাঙ্গালী লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায়।

১৮৯৯ - ফেরহাত আব্বাস, আলজেরীয় রাজনৈতিক নেতা এবং প্রথম রাষ্ট্রপতি।

১৯০৩ - প্রমথেশ বড়ুয়া, ভারতীয় বাঙালি অভিনেতা পরিচালক চলচ্চিত্র নাট্যকার।

১৯০৬ - রাশিয়ান গণিতবিদ আলেকজান্ডার জেলফন্ড।

১৯১৪ - লক্ষ্মী সেহগল, ভারতের স্বাধীনতা আন্দোলনের এক সক্রিয় কর্মী, ভারতীয় জাতীয় সেনাবাহিনীর কর্মকর্তা ও আজাদ হিন্দ ফৌজের নারী সংগঠনের ভারপ্রাপ্ত মন্ত্রী।

১৯২১ - রাসীপুরম কৃষ্ণস্বামী লক্ষ্মণ, আর কে লক্ষ্মণ নামে সুপরিচিত ভারতীয় ব্যঙ্গশিল্পী ও কার্টুনশিল্পী।

১৯৩০ - মালয়েশিয়ার বাদশাহ সুলতান আহমাদ শাহ।

১৯৩২ - নোবেল পদক প্রাপ্ত কানাডিয়ান অর্থনীতিবীদ রবার্ট মান্ডেল।

১৯৩৬ - সঞ্জীব চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও ছোটগল্পকার।

১৯৩৯ - রশীদ তালুকদার, বাংলাদেশী প্রখ্যাত আলোকচিত্র শিল্পী।

১৯৬৮ - বাংলাদেশী প্রখ্যাত লেখক ও ঔপন্যাসিক তুহিন রহমান।

১৯৭৬ - ভারতীয় অভিনেত্রী ও সাবেক মডেল মল্লিকা শেরওয়াত।

১৯৮০ - কৌশিকী চক্রবর্তী, একজন বিখ্যাত ভারতীয় ক্লাসিকাল সঙ্গীত শিল্পী।

১৯৮৫ - ওয়েন রুনি, ইংরেজ ফুটবলার।

১৯৮৬ - ইংরেজ ফুটবল খেলোয়াড় জন রুডি।

মৃত্যু

১২৬০ - সাইফ আদ্দিন কুতুয, মিশরের মামলুক সুলতান।

১৫৩৭ - ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির তৃতীয় স্ত্রী জেন সেইমুর।

১৯৫০ - চিকিৎসাবিজ্ঞানী কুমুদশঙ্কর রায়।

১৯৫০ - রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী।

১৯৫৪ - রফি আহমেদ কিদোয়াই, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।

১৯৫৮ - ইংরেজি দার্শনিক জর্জ এডওয়ার্ড জি মুর।

১৯৭৭ - হাতেম আলী খান, একজন যুক্তফ্রন্ট দলীয় রাজনীতিবিদ ও পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক সদস্য।

২০০১ - জার্মান নিও নাৎসী হারম্যান গ্যাভিরিয়া।

২০১৩ - মান্না দে, ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী।

২০১৭ - গিরিজা দেবী, সেনিয়া ও বারাণসী ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী।