...|...|...

খেলা

আসিয়ান কাপে প্রথম ম্যাচেই মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২৮
Shares
আসিয়ান কাপে প্রথম ম্যাচেই মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। প্রতিযোগিতায়এ‘ গ্রুপে হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সিঙ্গাপুর।

জাকার্তার গেলোরা বান কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ। এরপর ২৮ সেপ্টেম্বর একই মাঠ সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। ওই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়, ভেন্যুও একই।

প্রথমবারের মতো আয়োজিত এই আসরের প্রিমিয়ার ডিভিশনেরএ‘ গ্রুপে রয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সিঙ্গাপুর।বি’ গ্রুপে খেলবে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন পাকিস্তান।

ছাড়া চ্যালেঞ্জ ডিভিশনে অংশ নেবে আরও ছয় দল। দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১ দেশের পাশাপাশি চীন, ভারত হংকংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ভারত চীন নাম প্রত্যাহার করায় তাদের জায়গায় সুযোগ পায় বাংলাদেশ পাকিস্তান।

টুর্নামেন্ট সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। প্রধান কোচ থমাস ডুলির অধীনে বসুন্ধরা কিংস অ্যারেনায় চলছে জাতীয় দলের ক্যাম্প।