...|...|...

খেলা

আসিয়ান কাপের আগে যে ছয় ফুটবলারকে বাদ দিলেন ডুলি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৩৩
Shares
আসিয়ান কাপের আগে যে ছয় ফুটবলারকে বাদ দিলেন ডুলি

বাংলাদেশ কোচ থমাস ডুলি। ছবি: সংগৃহীত

আসিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্প থেকে ছয় ফুটবলারকে বাদ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ টমাস ডুলি। কয়েক দিনের অনুশীলন ও পারফরম্যান্স পর্যবেক্ষণের পর প্রাথমিক স্কোয়াড থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাদ পড়াদের তালিকায় রয়েছেন পরীক্ষিত ফুলব্যাক ইসা ফয়সাল, মিডফিল্ডার কাজেম শাহ ও তাজ উদ্দিন। এ ছাড়া চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন প্রবাসী দুই ফুটবলার ইয়াসির তাহমিদ ও দেবজিৎ সরকার এবং আরেক খেলোয়াড় রাহুল।

জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বাভাবিক প্রক্রিয়াতেই কোচ স্কোয়াড ছোট করছেন। আজকের অনুশীলনের পর আরও একজনকে বাদ দেওয়া হবে। তবে কতজন নিয়ে ইন্দোনেশিয়ায় যাবেন, তা কোচ এখনো স্পষ্ট করেননি।

দীর্ঘদিন পর দলে ফিরে সান মারিনোর বিপক্ষে ডুলির প্রথম ম্যাচে একাদশে খেলেছিলেন ফুলব্যাক ইসা ফয়সাল। কিন্তু এবার আসিয়ান কাপের চূড়ান্ত দলে জায়গা ধরে রাখতে পারলেন না তিনি। একই সাথে সান মারিনো সফরে থাকা কাজেম শাহ ও তাজ উদ্দিনও বাদ পড়েছেন। অন্যদিকে প্রবাসী দুই ফুটবলার ট্রায়ালে কোচের নজর কাড়তে ব্যর্থ হন।

ইন্দোনেশিয়ায় আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হবে আসিয়ান কাপ। টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল আগামী ১৯ সেপ্টেম্বর রওনা হবে। তার আগে আগামীকাল ঢাকায় ফর্টিস এফসির বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ডুলির শিষ্যরা।