...|...|...

বিশ্ব

আসামে বিএসএফের বাসের ভয়াবহ দুর্ঘটনা, নিহত চালক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, সকাল ১১:১৮ | আপডেট: ৯ অক্টোবর ২০২৬, সকাল ১১:৩১
Shares
আসামে বিএসএফের বাসের ভয়াবহ দুর্ঘটনা, নিহত চালক

ছবি: সংগৃহীত

ভারতের আসাম রাজ্যে ট্রাকের পেছনে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের বহনকারী একটি বাসের ধাক্কায় ৩২ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক নিহত এবং ৩২আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর।

শুক্রবার (৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, আসামের বরপেটা জেলার হাউলির কাছে ২৭ নম্বর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নির্বাচনি দায়িত্ব পালন শেষে ফেরার পথে বিএসএফ সদস্যদের বহনকারী বাসটি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার সময় বাসটি ধুবড়ির দিকে যাচ্ছিল। এতে বাসে থাকা ৩২ জন বিএসএফ সদস্য আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ১৪ জনকে বরপেটা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে দুর্ঘটনায় বাসচালক শামসুল হক (৪২) ঘটনাস্থলেই নিহত হন। তিনি আসামের গোয়ালপাড়া জেলার শিমলিতোলার গারোইমারির বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে হাউলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।